শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৯:১৫ পিএম, ২০২০-১০-২৫
যশোর সদরের চুড়ামনকাটির ভৈরব নদ থেকে গোলাম মোস্তফা (৫০) নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের মৃত পাঁচু মন্ডলের ছেলে। কাঠের লগ ও সাইজ কিনে বিভিন্ন স’ মিলে
বিক্রি করতেন তিনি।
নিহতের ছোট ছেলে হাবিবুর রহমান ও জামাই মেহেদি হাসান সজীব
সাংবাদিকদের জানান, যশোর সদর উপজেলার খোঁজারহাট গ্রামের বসুর
কাছে পাওনা ২ লাখ টাকা আনার জন্য বাড়ি থেকে বের হন গোলাম
মোস্তফা। রাত ১২টা পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তার
মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। ওই সময় বিভিন্ন জায়গায়
খোঁজ করলেও পাওয়া যায়নি। রবিবার ২৫ অক্টোবর সকালে ভৈরব নদে এক কৃষক মুলা পরিস্কার করার জন্য গেলে একটি হাত দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। গোলাম মোস্তফা কোন রাজনীতি দলের সাথে জড়িত ছিল না। কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে ছেলে হাবিবুর রহমান নিশ্চিত করতে পারেনি।
চুড়ামনকাঠি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নাফ মুন্না জানান,
শনিবার রাতে পাওনা টাকা আদায়ের কথা বলে তিনি বাড়ি থেকে বের
হয়েছেন। এরপরতিনি আর বাড়ি ফিরে আসেনি। যশোর কোতয়ালী মডেল
থানার অফিসার ইানচার্জ মুহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের
জানান, রোববার ২৫ অক্টোবর সকালে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি
পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। যশোর গোয়েন্দা পুলিশের অফিসার মাজহারুল ইসলাম জানান, হত্যাকারি শনাক্ত ও আটকের জন্য চেষ্টা চলছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited