শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৮:২৯ পিএম, ২০২৪-০৬-১১
মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুন, ২০২৪, (সোমবার) রাতে অত্র থানাধীন বারইয়ারহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের মেহেদীনগর গ্রামের তাজমহল রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে ০১টি প্রো-বক্স গাড়ী, যাহার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রোঃ-গ-৩২-৮৯২৬ করে পরিবহনের সময় ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ এক আসামিকে আটক করে একটি প্রো-বক্স গাড়ী জব্দ করে পুলিশ হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামির নাম মোঃ ইব্রাহিম (৪৩), সে ফেনী জেলার সদর থানার ফাজিলপুর শিবপুর গ্রামের ১ নং ওয়ার্ডের জবদ আলী কেরানী বাড়ীর মৃত ছালেহ আহম্মদ এ-র ছেলে। এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন দৈনিক আমাদের বাংলা'কে জানান, আটক আসামির বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে মাদক আইনে নিয়মিত মামলায় এজাহার দায়ের করে মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তিনি আরো জানান, জোরারগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited