বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় ৮টি পয়েন্টে নিয়ন্ত্রণ কক্ষ কাজ করছে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৪৩ পিএম, ২০২৪-০৬-১৩

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় ৮টি পয়েন্টে নিয়ন্ত্রণ কক্ষ কাজ করছে

পবিত্র ঈদুল উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তায় ৮টি পয়েন্টে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকা- ও দুর্ঘটনা সংক্রান্ত নিরাপত্তায় প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ লক্ষ্যে ঢাকা ও এর আশপাশে ৮টি পয়েন্টে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। 
এতে বলা হয়, বিভিন্ন স্থানে নিয়োজিত রয়েছে ভ্রাম্যমাণ টহল ইউনিট। ১০ জুন থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এসব অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের কাজ চলমান থাকবে আগামী ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদে বাড়ি যাওয়ার পথে এবং ঈদ উদযাপন শেষে বাড়ি থেকে ফেরার পথে অনাকাঙ্খিত যে কোনো পরিস্থিতি বা দুর্যোগ-দুর্ঘটনায় তাৎক্ষণিক সাড়া প্রদানের মাধ্যমে সেবা নিশ্চিত করতে এই ব্যবস্থা গ্রহণ করেছে ফায়ার সার্ভিস। 
যেসব স্থানে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে সেগুলো হলো: সদরঘাট লঞ্চ টার্মিনাল, বুড়িগঙ্গা নদীতে নৌ টহল, মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল, মাওয়া ফেরি ঘাট, পাটুরিয়া ফেরি ঘাট, আরিচা লঞ্চ/ফেরি ঘাট, নারায়ণগঞ্জের হাজিগঞ্জ-নবীগঞ্জ ঘাট, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ও বন্দর ঘাট। 
এসব স্থানে প্রয়োজনীয় সংখ্যক জনবলসহ সাজ-সরঞ্জাম যেমন রেসকিউ বোট, ডুবুরি ইউনিট, বয়া, ফায়ার পাম্প, সেফটি ভেস্ট, থ্রোইং ব্যাগ, লাইফ জ্যাকেট, মেগা ফোন, ফোল্ডিং স্ট্রেচার, ফাস্ট এইড বক্স, রেইন কোট, উদ্ধার সরঞ্জাম ইত্যাদি মজুদ রাখা আছে। 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন জোনের উপ-সহকারী পরিচালক ও সিনিয়র স্টেশন অফিসারগণ এসব অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম তদারকি করবেন। আশপাশের ফায়ার স্টেশনগুলো এ সময় স্ট্যান্ডবাই ডিউটিরত থাকবে। এর পাশাপাশি সিদ্দিকবাজার ফায়ার স্টেশনে সার্বক্ষণিক একটি রিজার্ভ টিম মোতায়েন থাকবে। 
এ সময় টহল ডিউটি নিয়োজিত থাকবে কমলাপুর, বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশনে; ঢাকা-আরিচা মহাসড়ক, মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, পাটুরিয়া ঘাট রোড এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। হাতির ঝিলেও ডুবুরিসহ একটি টহল ইউনিট নিয়োজিত থাকবে। 
এছাড়া ঈদের দিন জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম, বঙ্গভবন ও গণভবনে অগ্নিনিরাপত্তা ইউনিট মোতায়েন থাকবে।
উল্লেখ্য, অগ্নিনিরাপত্তা জোরদার করতে ঢাকার পাশাপাশি একই ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরগুলোতেও। ফায়ার সার্ভিসের যেকোনো সহযোগিতার জন্য এ সময় হটলাইন নম্বর ‘১০২’ ও ১৬১৬৩, নিকটস্থ ফায়ার স্টেশন, কেন্দ্রীয় ও বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ, অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর অথবা জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ ফোন করা যাবে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর