শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০২:৩২ পিএম, ২০২৪-০৬-২৪
স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত ভাই ও বোনের নেতৃত্বে একটি সিন্ডিকেট। সিন্ডিকেটের নেতা মোঃ সাইফুল্লাহ তার ভাই মোঃ এ জি মাহমুদ ও বোন হাসিনা আক্তার।
সিরিয়াল ট্রেডিংয়ের মাধ্যমে সিন্ডিকেট ২০২১ সালের ১৭ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে বীমা কোম্পানিটির ১ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৪৪৩টি শেয়ার কিনেছে এবং পরবর্তীতে সেগুলি বিক্রি করেছে। তাদের মুনাফা হয়েছে ৫ কোটি ৭৬ লাখ ১ হাজার ৪৬৪ টাকা। এর মধ্যে ২ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ১৫১ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইন এবং ৩ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ৩১৩ টাকা আনরিয়ালাইজড গেইন করেছেন।
সিন্ডিকেটের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ওকে এন্টারপ্রাইজের নুর-ই-আলম, এ কে এম আনোয়ারুল হক, এস এম মাহবুবুর রহমান, মাকসুদা বেগম এবং মোঃ জাজিব মাহমুদ সজিব। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কারসাজি প্রসঙ্গে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ দৈনিক আমাদের বাংলাকে বলেন, “শেয়ার মূল্যের হেরফের একেবারেই থামছে না; বরং কারসাজির প্রবণতা দিন দিন বাড়ছে। জনতা ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি তার প্রমাণ। এই সিন্ডিকেট এর আগে শেয়ার কারসাজি করলেও নামমাত্র জরিমানা করা হয়েছে। ফলে তারা আবার কারসাজি করার সাহস দেখাচ্ছে।”
ডিএসই’র তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২১ সালে ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত, ১৫ দিনের সময়কালে জনতা ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ৩৯ টাকা থেকে বেড়ে ৬২.৯০ টাকা হয়েছে। যার বৃদ্ধি ছিল ৬১.২৮ শতাংশ। ম্যানিপুলেশন সিন্ডিকেটের প্রধান অপরাধী মোঃ সাইফুল্লাহ একাই ৫৫.০৩ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। তার ভাই মোঃ এজি মাহমুদ বিক্রি করেছেন ১৪.১০ শতাংশ এবং বোন হাসিনা আক্তার বিক্রি করেছেন ২.২১ শতাংশ শেয়ার। তিন ভাইবোন মিলে মোট ৭১ দশমিক ৩৪ শতাংশ শেয়ার বিক্রি করে নগদ মুনাফা করেছেন ২ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ১৫১ টাকা। বাজার দর হিসেবে ওই সময়ে মুনাফা ছিল ৩ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৩১৩ টাকা।
এছাড়া নুর-ই-আলম মোট শেয়ারের ৩.৩০ শতাংশ, ওকে এন্টারপ্রাইজ ২.১৬ শতাংশ, একেএম আনোয়ারুল হক ২.৩৮ শতাংশ, এসএম মাহবুবুর রহমান ২.৮৭ শতাংশ, মাকসুদা বেগম ২.০১ শতাংশ এবং মোঃ জাজিব মাহমুদ সজিব ১.২৮ শতাংশ শেয়ার বিক্রি করেছেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন ভাইবোনকে শেয়ার কারসাজির প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছে। ফলে বিএসইসি তিনজনকে শুনানিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানায়। তাদের বক্তব্য শোনার পর প্রমাণিত হয় তারা শেয়ার কারসাজির সঙ্গে জড়িত। এই তিনজন কোম্পানির মোট শেয়ারের ১০ শতাংশের বেশি ২৩, ২৪, ২৫, ২৬, ২৯ এবং ৩১ আগস্ট বিক্রি করে লাভবান হয়েছেন। ফলে তিন ভাইবোনকে মোট ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনজনের মধ্যে মোঃ সাইফুল্লাহকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি ১৫ দিনে ৩.৩০ শতাংশা এবং ৬.৪৭ শতাংশ শেয়ার বিক্রি করে ৪ কোটি ১৯ লাখ ২০ হাজার ২৩৩ টাকা লাভ করেন। এর মধ্যে তিনি ১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৭৫৯ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইন এবং ২ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার ৪৭৪ টাকা আনরিয়ালাইজড গেইন করেছেন।
একই সাথে তার ভাই মোঃ এ জি মাহমুদ ও এস এম মোতাহারুল দুজনে কারসাজির মাধ্যমে পুঁজিবাজার থেকে ৮১ লাখ ৪৫ হাজার ৮৭৮ টাকা মুনাফা করেছেন। এর মধ্যে তারা ৬৮ লাখ ৪৮ হাজার ৮৯৫ টাকা রিয়েলাইজড ক্যাপিটাল গেইন এবং ১২ লাখ ৯৬ হাজার ৯৮৩ টাকা আনরিয়ালাইজড গেইন করেছে। এ কারণে তাদের ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া তার বোন হাসিনা আক্তারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি মোট মুনাফা করেছেন ৭৫ লাখ ৩৫ হাজার ৩৫০ টাকা। এর মধ্যে তিনি ২৯ লাখ ৬২ হাজার টাকা রিয়েলাইজড ক্যাপিটাল গেইন এবং ৪৫ লাখ ৭৩ হাজার টাকা আনরিয়েলাইজড গেইন করেছেন।
বিএসইসি কমিশনার ডাঃ রুমানা ইসলাম স্বাক্ষরিত ২৯ মে তারিখের একটি চিঠিতে তাদের জরিমানা করা হয়েছে এবং জরিমানার টাকা ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়েছে। ব্যর্থতায় সিকিউরিটিজ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামগ্রিক বিষয়ে মন্তব্য করতে গিয়ে, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম দৈনিক আমাদের বাংলাকে বলেন, “২০২১ সালে জনতা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারে কারসাজি হয়েছিল। শেয়ার বাজারের স্বার্থে ম্যানিপুলেশনকারী সিন্ডিকেটকে চিহ্নিত করে জরিমানা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যাতায়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকসই অর্থায়ন ও থিম্যাটিক বন্ড বাজারের বিকাশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএস...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : একে তো মামলা-হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বেসরকারি খ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের বাজারে সোনার দাম আরো বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জুলাই আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও গত দেড় বছরে দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানে ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited