বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডিজিটাল সনদ ব্যাংক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৫৮ পিএম, ২০২৪-০৭-০৭

ডিজিটাল সনদ ব্যাংক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৪৫ লাখ শিক্ষার্থীর সার্টিফিকেট সংরক্ষণের জন্য একটি ডিজিটাল সনদের ব্যাংক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
তিনি আজ রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডস্থ বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সার্টিফিকেট পোর্টফোলিও তৈরিতে এ সংস্থা  সহায়তা করতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে  ।
এসময় তিনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহের শিক্ষার মানোন্নয়ন, পাঠদান মনিটরিং এবং এডুকেশন ইকো-সিস্টেম তৈরিতে বিডিরেন-এর সহায়তা নিতে ইউজিসিসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আহবান জানান।
তিনি দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য নিয়ে জাতীয়ভাবে একটি ডিজিটাল তথ্য ভান্ডার গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিডিরেনের সহায়তায় ডিজিটাল তথ্য ভান্ডার গড়ে তুলতে পারে।  
শিক্ষামন্ত্রী বলেন, একটি সময়োপযোগী ডিজিটাল প্লাটফর্ম তৈরির মাধ্যমে দেশের অধিকাংশ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ অনেকগুলো গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে একটি একক নেটওয়ার্কের আওতায় আনতে বিডিরেন সক্ষম হয়েছে। এই নেটওয়ার্কের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো ডিজিটাল প্লাটফর্মের সুবিধা নিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ জনবল তৈরিতে অবদান রাখছে।
অনুষ্ঠানে বিডিরেন ট্রাস্টের চেয়ারপার্সন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর সভাপতিত্ব করেন ।
প্রফেসর আলমগীর বলেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন দরকার। ইউজিসি এ লক্ষ্যে কাজ করছে। কাঠামোগত পরিবর্তনে সরকার বিডিরেন প্রতিষ্ঠা করেছে। তিনি বিডিরেনকে স্বাধীনভাবে ও স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান। দেশের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এর ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে।  
উল্লেখ্য, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্দেশ্যে ২০০৯ সালে ইউজিসি’র উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের একটি কম্পোনেন্ট হিসেবে  বিডিরেন- এর যাত্রা শুরু হয়। উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষে ২০১৯ সাল থেকে এর কর্মকা- একটি ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর