শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:৫০ পিএম, ২০২৪-০৭-০৭
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তাবিত “ইসলামী বীমা (তাকাফুল) বিধিমালা, ২০২৪” এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে অতিরিক্ত সচিব (বীমা ও পুঁজিবাজার) অমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে গত শনিবার (৬ জুন) এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় খসড়া বিধিমালাটি আংশিক পর্যালোচনা করা হয়। সেই ধারাবাহিকতায় খসড়াটির অবশিষ্ট অংশ পর্যালোচনার জন্য আগামী ১৪ জুলাই রোববার, সকাল ১০.০০ টায় সম্মেলন কক্ষে (কক্ষ নং-৩৩১, ভবন নং-০৭, ৪র্থ তলা) সভা অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক জারিকৃত ইসলামী বীমা (তাকাফুল) বিধিমালা, ২০২৪ এরপ্রজ্ঞাপনে প্রদত্ত বিধিসমূহ (ক) “অংশগ্রহণকারী” অর্থ ইসলামী বীমা ব্যবসায়ের সমজাতীয় পলিসি/পরিকল্পের বীমা গ্রাহক, যিনি সংশ্লিষ্ট তাকাফুল তহবিলে নির্দিষ্ট হারে অর্থ প্রদান করিয়া সমজাতীয় পলিসি/পরিকল্পের শর্তানুযায়ী সুবিধাসমূহ প্ৰাপ্য হইবেন।(খ) “আইন” অর্থ বীমা আইন, ২০১০ (২০১০ সনের ১৩ নং আইন)।(গ) “ইসলামী বীমা পরিকল্প/পলিসি” অর্থ ইসলামী শরীয়াহর সাথে সামঞ্জস্যপূর্ণ বীমা পরিকল্প/পলিসি যাহা কর্তৃপক্ষ কর্তৃক পূর্বানুমোদিত।(ঘ)“কর্তৃপক্ষ” অর্থ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৩ এর উপ-ধারা ১।এর অধীনে প্রতিষ্ঠিত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কৰ্তৃপক্ষ।(ঙ) “কর্জে হাসানা” অর্থ ইসলামী বীমা ব্যবসা পরিচালনার জন্য আইনের ধারা ৭ এর আওতায় কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত বীমাকারী কর্তৃক তাকাফুল তহবিলের ঘাটতি পূরণের লক্ষ্যে শরীয়াহসম্মত সুদমুক্ত সাময়িক ঋণ, যাহা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত প্রদানের শর্তে তাকাফুল তহবিলকে প্রদান করা হইবে।(চ) “কিস্তি/প্রিমিয়াম/চাঁদা/অবদান” অর্থ ইসলামী বীমা পরিকল্প বা পলিসির চুক্তির শর্ত অনুযায়ী অংশগ্রহণকারী কর্তৃক প্রদত্ত সকল পরিশোধযোগ্য অর্থ/প্রিমিয়াম।(ছ) “তাবাররু” অর্থ অংশগ্রহণকারী বা বীমাকারী কর্তৃক পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে তাকাফুল তহবিলে প্রদত্ত আর্থিক অনুদান।(জ) “দাতব্য তহবিল” অর্থ কোন ইসলামী বীমা ব্যবসায় নিয়োজিত বীমাকারী কর্তৃক প্রাপ্ত সুদযুক্ত এবং শরীয়াহসম্মত নয় এরূপ অন্যান্য সন্দেহযুক্ত আয়ের অর্থ কর্তৃপক্ষ অনুমোদিত দাতব্য খাতে ব্যবহারের জন্য গঠিত তহবিল।(ঝ) “শরীয়াহ” অর্থ ইসলামী শরীয়াহ।(ঞ) “শরীয়াহ কাউন্সিল” অর্থ ইসলামী শরীয়াহ'র নীতিমালার আলোকে ব্যবসা পরিচালনার জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত বীমাকারী কর্তৃক শরীয়াহ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত শরীয়াহ কাউন্সিল, যাহার উদ্দেশ্য হইবে শরীয়াহ নীতিমালা অনুসারে পরিকল্প প্রস্তুত কার্যক্রমসহ ইসলামী বীমা ব্যবসা পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় তত্বাবধান এবং সুপারিশ প্রদান করা। ২। এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সে সকল শব্দ বা অভিব্যক্তি, আইন অথবা ক্ষেত্রমত, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে, এই বিধিমালায়ও উক্ত অর্থে প্রযোজ্য হইবে। ৩। ইসলামী বীমা ব্যবসা পরিচালনার অনুমতির জন্য আবেদন। বীমা ব্যবসার জন্য আইনের ধারা ৮ এর আওতায় নিবন্ধন সনদপ্রাপ্ত বীমাকারী আইনের ধারা ৭ ও এই বিধিমালার বিধি ৪ এ বিধৃত শর্তসমূহ পূরণ সাপেক্ষে কর্তৃপক্ষ বরাবর ইসলামী বীমা ব্যবসা করার জন্য আবেদন করিবে এবং কর্তৃপক্ষ শর্তপূরণ, আর্থিক সঙ্গতি, শরীয়াহ অনুযায়ী ব্যবসা পরিচালনায় সক্ষমতা, ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে সন্তুষ্ট হইলে আবেদনকারীকে আইনের ৭ ধারা অনুযায়ী কোন শ্রেণী বা উপ-শ্রেণীর ইসলামী বীমা ব্যবসা করিবার অনুমতি প্রদান করিতে পারিবে।
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : আজ ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ...বিস্তারিত
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালা তৈরি, মানবণ্টন প্রক...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : : দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় রাজনীতির অন্যতম শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন জকসু নির্বাচনকে সামনে রেখে সমাজসেবা ও শিক্ষার্থীকল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited