বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

পাঁচ কিলোমিটার পদযাত্রা শেষে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:১৮ পিএম, ২০২৪-০৭-১৪

পাঁচ কিলোমিটার পদযাত্রা শেষে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল ও কোটা আন্দোলনে জড়িতদের ওপর করা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।  
রোববার (১৪ জুলাই) দুপুর ১টায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেকের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীদের দশ সদস্যের প্রতিনিধি দল।
এর আগে বেলা ১১টায় নগরের ষোলশহর স্টেশনে সমবেত হয়ে একটি মিছিল নিয়ে ২নং গেইট, জিইসি, কাজীর দেউড়ি, লাভলেইন হয়ে প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি অধিভুক্ত  কলেজ, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমন্বয়ক রাসেল আহমেদ, সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ দশ সদস্যের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে।  
সাক্ষাৎ শেষে চবি সমন্বয়ক রাসেল আহমেদ জানান,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজকে চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছি। তারা মহামান্য রাষ্ট্রপতির নিকট আমাদের আহ্বানটি পৌঁছে দিবেন বলে আশ্বস্ত করেছেন। আশা করছি মহামান্য রাষ্ট্রপতি আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে পড়ার টেবিলে ফেরাবেন।  
স্মারকলিপি গ্রহণ শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক  বলেন, শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের জন্য আমাদের কাছে জমা দিয়েছে। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এই স্মারকলিপি পৌঁছে দিব।  
রাষ্ট্রপতি বরাবর দেওয়া স্মারকে উল্লেখ করা হয়, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে। ছাত্র সমাজ দীর্ঘদিন যাবৎ ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে ঝড়-বৃষ্টি-খরতাপকে উপেক্ষা করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হোক আমরা তা কখনোই চাই না। আমরা দ্রুতই পড়ার টেবিলে ফিরে যেতে চাই।  
ছাত্র সমাজ আশা রাখে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে উদ্যোগ গ্রহণ করবেন। অন্যথায় ছাত্র সমাজ নিজেদের অধিকার আদায়, বৈষম্যমুক্ত ও মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে।

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত


মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত


গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর