বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ধ্বংসাত্মক কাজ করলে আইন আপন গতিতে চলবে: প্রধানমন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৫৯ পিএম, ২০২৪-০৭-১৪

ধ্বংসাত্মক কাজ করলে আইন আপন গতিতে চলবে: প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে কোটার বিষয়টি যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না হয়, ততক্ষণ সরকারের কিছু করার থাকে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলনে কেউ কিছু বলছে না।
কিন্তু ধ্বংসাত্মক কাজ করলে, আইন আপন গতিতে চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
চীন সফর নিয়ে রোববার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব জানান।  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উচ্চ আদালত যখন কোনো রায় দেন, তখন আমাদের তো কিছু করার থাকে না ‌। কারণ কোর্টের রায় কোর্টেই সমাধান করতে হবে। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তা তারা চেনে না?
তিনি বলেন, একটি কাজ করতে গেলে যে নীতিমালা বা ধারা থাকে, একটি সরকার কীভাবে চলে, সে সম্পর্কে কোনো ধারণাই এদের নেই, কোন জ্ঞানই নেই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভবিষ্যতে এরাই তো দেশ চালাবে, নেতৃত্ব দেবে। এ ধারণাগুলো দরকার। আমাদের সংবিধান কী বলে, তা মেনে চলা উচিত।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় কীভাবে কাজ হয়, সে সম্পর্কে কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। যখন (বিষয়টি) আদালতে চলে গেল, আদালতে সমাধান হবে। আদালত তাদের সুযোগ দিয়েছেন। বলেছেন আপনারা আসুন, বলুন, আর্গুমেন্ট করুন। তারা আদালতে যাক, বলুক; না তারা রাজপথে সমাধান করবে!
সরকার প্রধান বলেন, রায়ের বিরুদ্ধে এখন এ মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। সংবিধানও বলে না, পার্লামেন্ট বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না হয়, ততক্ষণ আমাদের এখানে কিছু করার থাকে না। এটিই হলো বাস্তবতা, এ বাস্তবতা তাদের মানতে হবে।  না মানলে কিছু করার নেই।  
তিনি বলেন, রাজপথে আন্দোলন করছে, করতেই থাকবে। তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা আক্রমণ, এসব যদি কিছু করতে যায়, তখন আইন তার আপন গতিতে চলবে। ‌ এখানে আমাদের কোনো কিছু করার নেই।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা হতে দিতে পারি না। মুক্তিযোদ্ধার সন্তান-নাতিপুতিরা কেউ মেধাবী নয়, যত রাজাকারের বাচ্চা-নাতিপুতিরা মেধাবী?

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর