বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেশবিরোধী চক্র ষড়যন্ত্রে ব্যস্ত, চুপ থাকার সুযোগ নেই: এমপি আসাদ

রাজশাহী প্রতিনিধি :    |    ০৭:২১ পিএম, ২০২৪-০৭-২৮

দেশবিরোধী চক্র ষড়যন্ত্রে ব্যস্ত, চুপ থাকার সুযোগ নেই: এমপি আসাদ

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেছেন, দেশ বিরোধী চক্র উন্নয়নের ধারাকে থমকে দিতে, এদেশের অর্থনীতিকে পঙ্গু করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বারবার তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হলেও তারা থেমে নেই। এখন তারা দেশ বিদেশে অপপ্রচারে ব্যস্ত। তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশকে যারা ভালোবাসে, দেশের উন্নয়ন অগ্রগতির পক্ষের প্রতিটি নাগরিকের কর্তব্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকা। কারোরই আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই, চুপ থাকার সুযোগ নেই। শনিবার সকালে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবাষিকী পালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো ২৬ জুলাই। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। এ উপলক্ষে শনিবার সকালে নগরীর লক্ষীপুর মোড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন আসাদুজ্জামান আসাদ।
এসময় তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি-জামায়াত চক্র নাশকতার পাশাপাশি জঘন্য মিথ্যাচার ও অপপ্রচারে ব্যস্ত। প্রতিটি অপপ্রচারের জবাব দিতে হবে সত্য প্রচার করে। এটি আমাদের দায়িত্ব। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য করেছে জাতি তাতে স্তম্ভিত। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে। ঢাকাসহ সারা দেশে সন্ত্রাসীচক্র যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা দেখে দেশবাসী স্তম্ভিত। দেশপ্রেমী মানুষের চোখে পানি আসার মত চিত্র সবখানে। বিএনপি-জামায়াত চক্রের গভীর ষড়যন্ত্রের অংশ এই ধ্বংসলীলা। তারা ব্যর্থ হয়েছে ঠিকই কিন্তু থেমে যায়নি। তাদের ষড়যন্ত্র থামবার নয়। এজন্য দেশপ্রেমী প্রতিটি নাগরিককে, বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে জাগ্রত থাকতে হবে, সচেতন থাকতে হবে। তারা মিথ্যাচার করে যাতে সাধারণ মানুষকে ভুল বোঝাতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি আনিল কুমার সরকার, পবা উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, মোহনপুর উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু, স্বেচ্ছাসেবক লীগের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, দপ্তর সম্পাদক মতিউর রহমান মতিন, কর্মশালা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নিয়ামুল হক জুয়েল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহফুজর রহমান সানি মানবাধিকার বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদস্য আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর