শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ১০:০২ পিএম, ২০২৪-০৮-০৩
গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ করা, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থীদের মুক্তি ও সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৯ দফা দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছে চট্টগ্রাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা।
শনিবার (৩ আগস্ট) বিকেল তিনটা থেকে নগরের কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ শুরু করে তারা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
নিউ মার্কেট মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আমাদের সাথে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথেই অবস্থান করবো।
এদিকে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। এখন পর্যন্ত বিশৃঙ্খলা বা সহিংসতার কোনও খবর পাওয়া যায়নি।
সারাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে ১৫৮ সদস্যের বর্ধিত কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে চট্টগ্রাম থেকে সমম্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাসেল আহমেদ ও সহ-সমম্বয়ক হিসেবে রয়েছেন খান তালাত মাহমুদ রাফি।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited