শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি : | ০৪:৩০ পিএম, ২০২৪-০৮-১১
আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও পুলিশের কর্মবিরতি চলে আসছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সকল থানায় গত কয়েকদিন থেকে স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকে। দেখা দেয় প্রশাসনিক স্থবিরতা। এসব থানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিল অপ্রতুল। গত বৃহস্পতিবার পুলিশের নতুন মহাপরিদর্শক দায়িত্ব নেয়ার পরপরই ২৪ঘন্টার মধ্যে দেশের সকল থানার পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশনা দিলে সারাদেশে ৫৩৮টি থানায় গতকাল থেকে কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট থানা কর্মকর্তাগণ।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ও তাদের সহায়তায় কুড়িগ্রামের ২টি জলথানাসহ ৯ উপজেলার ১১টি থানায় পুলিশি কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।এদিকে,জেলার সকল থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে জানান অনেকেই।এ ব্যাপারে সদর থানার ওসি মাসুদুর রহমান জানান,আমরা গতকাল থেকে স্বল্প পরিসরে উর্ধ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় থানায় কার্যক্রম শুরু করেছি।আমাদের এ কাজে সহযোগিতা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ থানায় রয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited