শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২৫ পিএম, ২০২৪-০৮-১৫
গণহত্যার বিচার, আহতদের সুচিাকৎসা ও বিগত ১৬ বছরের ঘুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সর্বস্তরের ছাত্র-জনতা আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকালে শহরের স্বাধীনতা উদ্যানে পথসভা করে। পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা রেজওয়ান শরিফ, ডেফোডিল বিশ্ববিদ্যালয় নেতা মো. মুর্শিদুল ইসলাম খান ইমন, বাগেরহাট সরকারী পিসি কলেজের শিক্ষার্থী আজমির হোসেন, নাহিদ হাসান নাঈম, ফারজানা পায়েল ও স্বদেশ রহমান বক্তব্য রাখেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিলো তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত ও বিগত ১৬ বছর সরকারে থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতারা যে দুর্নীতি করেছে এবং ঘুম-খুন হয়েছে তার দ্রæত বিচার করতে হবে।
পথসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : আজ ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ...বিস্তারিত
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালা তৈরি, মানবণ্টন প্রক...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : : দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় রাজনীতির অন্যতম শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন জকসু নির্বাচনকে সামনে রেখে সমাজসেবা ও শিক্ষার্থীকল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited