শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:১১ পিএম, ২০২৪-০৮-১৭
কোটা বিরোধী আন্দোলনের হট্টগোলের সুযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল আবাসন প্রকল্পের বিভিন্ন প্রজাতির ৬টি বড় বড় সরকারী গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রথম দফা গাছ কেটে নিয়ে যাওয়ার পর গত শুক্রবার বিকালে আবারও গাছ কাটলে আবাসনের বাসিন্দারা ২ টি গাছ আটক করেছে।
আবাসনের বাসিন্দা মোন্নাফ আলী, মানিক চন্দ্র, সুটকু বিশ্বাস জানান, ২০০৩ সালে সরকারী খাস জমিতে গোরকমন্ডল আবাসন প্রকল্পটি নির্মিত হয়। ২৩০ টি ভুমিহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এই আবাসনে। আবাসন প্রকল্পের ব্যারাক গুলোর আশপাশ ছায়া সুশীতল পরিবেশ সৃষ্টির জন্য সে সময় সরকারীভাবে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ। দীর্ঘ ২২ বছরে ওই গাছ গুলো বড় হয়।
গত ০৫ আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে অজ্ঞাত ১০/১৫ জন দুর্বৃত্ত রাতের আধারে বিশাল আকৃতির ২ টি মেহগনি ও ২ টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায়। এসময় আবাসনের বাসিন্দারা গাছ কাটতে নিষেধ করলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেখানো হয়। এরপর ১৬ আগস্ট শুক্রবার বিকালে আবারও দুর্বৃত্তরা একটি বিশাল আকৃতির কাঁঠাল গাছ কেটে ফেলে ও মেহগনি গাছের ডালপালা কেটে গোড়া কাটার সময় বাসিন্দারা বাধা দেয়। পরে বাসিন্দাদের বাধার মুখে গাছ রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছদুটি বাসিন্দাদের জিম্মায় রাখেন। আটক গাছদুটি সহ ৬ টি গাছের আনুমানিক মুল্য লক্ষাধিক টাকা হবে বলে বাসিন্দারা জানিয়েছেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার এস আই ইব্রাহিম জানান, একটি অভিযোগ তদন্ত করার জন্য গতকাল আমি ওই এলকায় গিয়েছি। এ সময় গাছ কাটার কথা শুনে এগিয়ে গিয়ে কতকগুলো গাছের গুড়ি খন্ড পড়ে থাকতে দেখেছি। আবাসনের বাসিন্দাদেরকে কাটা গাছগুলো সংরক্ষণ করার জন্য বলা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, আবাসনের গাছ কাটার বিষয়টি শুনে সেখানে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited