বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে : ধর্ম বিষয়ক উপদেষ্টা 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৫১ পিএম, ২০২৪-০৮-২৭

ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে : ধর্ম বিষয়ক উপদেষ্টা 

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায়  ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ  এগিয়ে এসেছে । বন্যার্তদের সহায়তায় সকলেই ভূমিকা রাখছে।  আজ মঙ্গলবার দুপুরে ফেনীর লালপোল সিলোনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে  তিনি সদর উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া মাদ্রাসায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রের জন্য ১শ প্যাকেট ত্রাণসামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা  দেন। এছাড়া মধুপুর জামে মসজিদ এলাকায় ৩শ’ প্যাকেটসহ  মোট ১ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি৷ উপদেষ্টা খালিদ হোসেন আরো বলেন, বন্যায় মানুষজন ঘরবাড়ি ছেড়ে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। বন্যাদুর্গতদের সাহায্যার্থে এ দেশের আলেম ওলামা ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। আমি তাদের সাধুবাদ জানাই।
উপদেষ্টা বলেন, সকলের সহযোগিতায় আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। জাতির  যেকোন দুর্যোগে এদেশের আলেম ওলামারা সবার আগে এগিয়ে আসেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি আমাদের জন্য গর্বের।
বন্যায় নিহতের প্রসঙ্গে তিনি বলেন, বন্যায় যারা মারা গেছেন তাদের দাফনের বিষয়ে সংশ্লিষ্ট  জেলা প্রশাসককে নির্দেশনা  দেওয়া আছে। দাফনের ব্যবস্থা না করা  গেলে বন্যাকবলিত এলাকার বাইরে তাদের দাফনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক্ষেত্রে  স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে  এগিয়ে আসতে হবে। বন্যার্তদের সহযোগিতায় ধর্ম মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারির একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর