বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আড়িয়াল বিল দখলমুক্ত করার নির্দেশ দেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার :    |    ০৯:০৫ পিএম, ২০২৪-০৯-০৯

আড়িয়াল বিল দখলমুক্ত করার নির্দেশ দেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা

আড়িয়াল বিলের দখলমুক্ত করার জন্য কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আবাসনের নামে যে জমি দখল হয়েছে তা উদ্ধার করতে হবে। ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ করতে তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশ দেন। বিলের খালগুলো সংস্কার ও পুনঃখনন এবং অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলারও নির্দেশ দেন তিনি।
৯ সেপ্টেম্বর (সোমবার) আড়িয়াল বিল পরিদর্শনে যান পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং  গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
এর আগে দুই উপদেষ্টা সকালে শ্রীনগর উপজেলা পরিষদে আড়িয়াল বিল সম্পর্কিত এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় আইডব্লিউএম এর বিশেষজ্ঞ প্রকৌশলী বিভিন্ন তথ্য উপাত্তের বিশ্লেষনে আরিয়াল বিলের ওপর পরিবেশ , প্রতিবেষ, ভূমি পুনুরুদ্ধার ও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ  বিষয়ে উপস্থাপনা পাওয়ার পয়েন্টে তুলে ধরেন।
উক্ত মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা, আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক এস এম মাহবুবুর রহমান, জলাভূমি ও হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান, বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, ঢাকা পানি উন্নয়ন সার্কেল -২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কোহিনূর আলম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর