শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৬:২৪ পিএম, ২০২৪-১০-১৫
আমরা অত্যন্ত নাজুক মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমাদের রিজার্ভ নাই, রাজনৈতিক অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলার অবনতি, এমন একটি মুহূর্তে আমরা রাষ্ট্রভার গ্রহণ করেছি। আমরা দেশ শাসন করতে চেয়ারে বসিনি, আগামী দিনে যারা দেশ শাসন করবে তাদের জন্য পথ পরিষ্কার করতে এসেছি। এজন্য আপনাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই। আমরা একে অপরের হাত ধরে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে ইনসাফপূর্ণ, বৈষম্যহীন।
১৪ অক্টোবর সন্ধ্যায় ফটিকছড়ির নানুপুরে দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসা মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে অন্তর্র্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা বির্বাচনের দিকে যাচ্ছি, অল্প দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে, নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হবে। নির্বাচনে সকল দল সমান সুযোগ পাবে। বিগত বহু বছর যাবৎ দেশের মানুষ নির্বাচন কি জিনিস তা দেখেনি। দিনের আলোতে একটা স্বচ্ছ ও সুন্দর নির্বাচন আয়োজন করা হবে। আমরা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেব।
ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী'র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-আল্লামা মুঈদ্দীন নিশ্চিন্তাপুরী,আল্লামা রফিক, আল্লামা কুতুবউদ্দিন নানুপুরী, ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক চৌধুরী, থানার ওসি নুর আহমদ প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited