শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৩২ পিএম, ২০২৪-১১-০৪
আতোয়ার রহমান, গাইবান্ধা :
রড, সিমেন্ট ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে নির্বিচারে লুটপাট করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা দোকান থেকে নগদ টাকা ও বাড়ি থেকে স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে। এমনকি দুর্বৃত্তদের ভয়ে ব্যবসায়ী আরিফুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে গেছেন। সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকার ওই ব্যবসায়ীর বাবা আলিম উদ্দিন আলম সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি প্রশাসনের কাছে তাঁর নিখোঁজ পুত্রের সন্ধান চেয়ে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, খোলাহাটির কুড়ারবাতা গ্রামের মো. ইকবালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আরিফুলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা গত ২৩ অক্টোবর ব্যবসা প্রতিষ্ঠান ও সংলগ্ন বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এতে বাধা দেয়ার চেষ্টা করলে আরিফুল ইসলামকে এলোপাথারি মারপিট করলে গুরুতর আহত হয়। হামলাকারীরা দোকানের ড্রয়ারে থাকা ২ লাখ টাকা বের করে নেয় এবং ল্যাপটপ, পিসি, প্রিন্টার, লেমিনেটিং মেশিন, ফ্যান নিয়ে চলে যায়। এছাড়াও দোকান সংলগ্ন বাড়িতেও হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও সেলাই মেশিন নিয়ে যায়। শুধু তাই নয়, তারা দোকান থেকে বিপুল পরিমাণ রড, সিমেন্ট, গ্যাস সিলিন্ডার এবং পার্শ্ববর্তী মুরগীর খামার থেকে ২ হাজার সোনালী মুরগী লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তদের হুমকিতে ব্যবসায়ী আরিফুল বর্তমানে বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় হাসেম বাজার ও পার্শ্ববর্তী এলাকার ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited