বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন - বোরহান উদ্দিন

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৯:৩১ পিএম, ২০২৪-১১-০৪

দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন - বোরহান উদ্দিন

দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক মূল্যবোধ, তাহজিব তামাদ্দুন ও উন্নত চরিত্র গঠনে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন এই দপ্তরটি। এমনটাই মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান। 

সোমবার (৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের নিয়ে রাঙামাটিতে ৩দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, আগামী ডিসেম্বরে দারুন আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন প্রকল্পটির মেয়াদ শেষ হতে চলেছে। দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা এবং শিশু ও গণশিক্ষা প্রকল্প ২টি সংশ্লিষ্ট দপ্তরে সাবমিট করা হয়েছে। দ্রুত সময়ে এই প্রকল্প ২টি পাশ করতে আমরা ধর্ম উপদেষ্টার সাথে কথা বলেছি। ইনশাআল্লাহ দ্রুতই এই প্রকল্প পাশ হবে। 

ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও ফিল্ড অফিসার আলী আহসান ভূইয়ার সঞ্চালনায়   এসময় অন্যান্যের মাঝে দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার হাফেক বকতিয়ার উদ্দিনসহ দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

বক্তব্যে বিশেষ অতিথি মকছুদ আহমেদ বলেন, শিক্ষকতা মহান পেশা। এই পেশায় জড়িত থাকতে পারলে সে ভাগ্যবান। আপনারা আপনাদের জায়গা থেকে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতি নিয়ে কাজ করবেন। 

সভাপতির বক্তব্যে ইকবাল বাহার বলেন , রিফেসার্স প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন। আমরা চেষ্টা করেছি অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা আপনাদের কে উন্নত মানের প্রশিক্ষণ দিতে। আশাকরি এই প্রশিক্ষণ থেকে নিজেকে আরো যাচাই করার সুযোগ পেয়েছেন। 

উল্লেখ্য, গত ২রা নভেম্বর জেলায় কর্মরত ২০জন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়ার করেন, কাপ্তাই আফসারের টিলা দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক হাফেজ ফখরুল ইসলাম। 

এতে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে প্রকল্প নিয়ে বক্তব্য দেন, বাঘাইছড়ির বাঘাইহাট দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক হাফেজ রাশেদুল ইসলাম এবং প্রশিক্ষণ বিষয়ে কথা বলেন, একই উপজেলার উগলছড়ি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক মাওলানা সানাউল্লাহ। 
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন, শহরের শরিয়তপুর দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ সেকেন্দার  আলী আল কাদেরী। 

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর