শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৫৮ পিএম, ২০২৪-১১-১৯
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক খড়গ নেমে আসছে অবৈধ অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র বের করে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসে বসার পর দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
‘দ্য পলিটিকো’র উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।
এদিকে ট্রাম্প গতকাল সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন। তা হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন তিনি।
বতর্মান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প।
এইসব অবৈধ প্রবেশ ঠেকাতে ট্রাম্প প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজও শুরু করেছিলেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল- যুক্তরাষ্ট্রকে বেআইনি অভিবাসী মুক্ত করা।
আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে বসবেন ট্রাম্প। ইতোমধ্যে প্রশাসন গোছানোও শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্তের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থি টম হোম্যানকে।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন, তাহলে তা সরাসরি প্রায় ২ কোটি পরিবারের ওপর প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited