বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

যশোর চৌগাছা উপজেলার ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

সংবাদদাতা, যশোর :    |    ০৫:০২ পিএম, ২০২০-১১-০৯

যশোর চৌগাছা উপজেলার ধানক্ষেত  থেকে কৃষকের লাশ উদ্ধার


যশোর চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মাঠে নিজ ধানক্ষেত থেকে পিকুল হোসেন (৩২) নামে এক কৃষকের গলা কাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই উপজেলার  দক্ষিণ কয়ারপাড়া গ্রামের সাকাওয়াত হোসেনের ছেলে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর লাশটি নিজের ধানক্ষেতে ফেলে গেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ৮ নভেম্বর গভীর রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে  ময়না তদন্তের জন্য যশোর  ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিতে কৃষক পিকুল হোসেনের পিতা সাখাওয়াত হোসেন এবং স্ত্রী জুলেখা পুলিশকে জানান, রোববার ৮ নভেম্বর দুপুরে  খাবার খেয়ে পিকুল বাড়ি থেকে ধানের ক্ষেতে যায়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় তাকে খুঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে রাত ১০টায় নিজেদের ধানক্ষেতে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তারা আরো জানান,  ছাগলে ফসল খাওয়া নিয়ে প্রতিবেশি শাহাবুদ্দীনের ছেলেদের সাথে তাদের বিরোধ ছিল। এছাড়া কারোর সাথে অন্য কোনো ঝামেলা ছিলনা। ঘটনার দিন রবিবার দুপুরেও তাদের সাথে এ নিয়ে কথা কাটা কাটি হয়। 
এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রামের চা বিক্রেতা শরিফুল ও ৯ম শ্রেণির ছাত্র আরিফুল নামে দুই সহোদরকে রাতে আটক করে পুলিশ। সোমবার সকালে এ ঘটনায় আটক দুই সহোদরসহ আরো আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের পিতা সাখাওয়াত হোসেন। এদিকে আটক শরিফুল ও আরিফুল ইসলামের মা রাশেদা বেগম অভিযোগ করে বলেন, বড় ছেলে শরিফুল সারাদিন চায়ের দোকানে ছিল। রাত ৯ টায় বাড়ি ফিরে ঘরে ঘুমিয়ে পড়ে এবং আরিফুল চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। সারাদিন স্কুলের এ্যাসাইনমেন্টের কাজ করেছে। রাতেও স্কুলের কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। পুলিশ আমার ঘুমিয়ে থাকা নিরাপরাধ দুই ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়েছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব হত্যাকান্ডের ব্যাপারে জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা এখনি সঠিকভাবে বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্ত করে আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। 

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর