শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:৫৬ পিএম, ২০২৪-১১-২৬
চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল। তিনি বলেন, ‘নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতের আইনজীবী ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) হুমায়ুন করীর বলেন, বিক্ষোভকারীদের হামলায় এক আইনজীবী নিহতের খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনার প্রত্যক্ষদর্শী কায়েছ উদ্দিন দিদার বলেন, ‘অ্যাডভোকেট সাইফুল ইসলাম রঙ্গম কমিউনিটি সেন্টারের গলির মুখে ছিলেন। সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সিনিয়র আইনজীবী নুরুল মোস্তফা সোহেল বলেন, ‘মসজিদে হামলার খবর পেয়ে আলিফ ঘটনাস্থলে গিয়েছিল। সেখান থেকে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
এর আগে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর করায় তার বহন করা প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণে আড়াই ঘণ্টা আটকে রাখেন তার সমর্থকরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় চিন্ময় দাসের সমর্থকরা বিভিন্ন স্থাপনা ও আইনজীবীদের গাড়িতে হামলা শুরু করে। ছত্রভঙ্গ হয়ে ইসকন সদস্যরা আদালতের কেন্দ্রীয় মসজিদের জানালার কাচ ভাঙচুরের অভিযোগ করেন মুসল্লিরা।
এছাড়া আইনজীবীদের পাঁচটি প্রাইভেটকার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে নগরীর লালদিঘী ও কোতোয়ালি এলাকায় তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও মুসল্লিদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘রাস্তা ফাঁকা করতে পুলিশ টিয়ারগ্যাস ছুড়লে ইসকন কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন ভবনে ও গাড়িতে হামলা শুরু করে।’
নেটিজেনরা বলছেন, একজন আইনজীবীকে কোর্ট প্রাঙ্গনে জবাই করে হত্যা করার মতো ন্যাক্কারজনক ঘটনা আমরা কখনো আশা করিনি । আদালত জনগণের ভরসার কেন্দ্র। সেখানেই অনিরাপদ এখন আইনজীবীসহ বিচারকরা। আমরা রাজনৈতিক, ধর্মীয় অনেক জনপ্রিয় নেতার জামিন বাতিল হতে দেখেছি, আদালতের রায়ে ফাঁসির দড়িতে ঝুলতে দেখেছি। লাখো জনসমর্থন থাকা সত্ত্বেও কেউই আদালত প্রাঙ্গনে এমন উগ্রবাদী দুঃসাহস দেখায়নি।
আমরা আদালতের চরম অবমাননাসহ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এখনই ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। যা এখন সময়ের দাবি হয়ে দাড়িয়েছে। তারা বলছেন, ইসকন যে ধরণের আচরণ শুরু করেছে তা বিশ্বের সকল উগ্রবাদীতাকে হার মানিয়েছে। ধর্মের নাম বিক্রি করে এই সংগঠনটি অসামাজিক ও অনৈতিক কাজ সবই করছেন। গড়ছেন অবৈধ অঢেল সম্পদ । সে অর্থ ব্যয় করছে নিরহ মানুষকে বিপদে ফেলতে, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে এবং স্বৈরশাসকের প্রেতাত্মা হিসেবে প্রকাশ্য ভুমিকা পালনে।
যাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ । চরম হিন্দুত্ববাদী ভারতের সাম্প্রদায়িক দল বিজিপির বাংলাদেশের পেইড এজেন্ট হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠেছে। দেশের তৃণমূল পর্যায় থেকে দেশের প্রগতিশীল সাহিত্যিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী মহল, সাংস্কৃতিক মহল, আলেম-উলামা সবাই ইসকনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
ইতোমধ্যেই বাংলাদেশে ইসকনের সামগ্রিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ এবং ষড়যন্ত্রমুলক প্রমাণিত হয়েছে । এদেশের সাধারণ হিন্দুরা আমাদের সু-প্রতিবেশী। হিন্দুদের সাথে ইসকনের রয়েছে চরম মত বিরোধ। সম্প্রতি চট্টগ্রামের হাজারী গলিতে সেনাবাহিনী ও পুলিশের উপর পেছন থেকে এসিড নিক্ষেপ ও হামলার ঘটনায় ইসকনের সরাসরি ইন্ধন রয়েছিল।
ইসকনের এবং তাদের উস্কানিতে ফেসবুকের একটি সাধারণ পোস্টকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড সংঘটিত হয়েছিল। ইসকনের উস্কানিতে চট্টগ্রামের হাজারী গলির ওষুধের দোকানে হামলা চালিয়েছিল ইসকনের সদস্যরা। তা চট্টগ্রামবাসী এখনো ভুলিনি । ইসকনের সাথে সংশ্লিষ্ট অনেকের সাথে আলাপ করে জানা যায়, বৃহত্তর ভারতবর্ষের স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করতে চায় । তারা কৌশলে এই বাংলাদেশকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায় ।
বর্তমানে তাদের কর্মকাণ্ডের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানান ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে আমরা লক্ষ্য করেছি শুক্র এবং শনিবার আসলেই ইসকনের সদস্যরা আন্দরকিল্লা, চেরাগী পাহাড় মোড়, প্রেসক্লাব চত্তর দখল করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ।
বর্তমানে অন্তর্বর্তী সরকারকে ব্যতিব্যস্ত রাখার জন্য আন্দোলনের নামে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited