বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার ১

মোঃ মাসুদুজ্জামান রাজিব    |    ০৫:২২ পিএম, ২০২৪-১২-০২

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার ১

মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লা ডিসেম্বর (রবিবার) রাতে ৩০০ (তিনশত) বোতল ভারতীয় ফেনসিডিলসহ ০১ জন'কে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বারইয়ারহাট পৌর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বারইয়ারহাট হতে রামগড়গামী সড়কের অলংকার মোড়ে পাকা রাস্তার উপর হতে রেজিষ্ট্রেশন নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা (যাহার ইঞ্জিন নং: AZZWLM16083, চেসিস নং: MD2A27AY7LWM11757) হতে ৩০০ (তিনশত) বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারপূর্বক মোঃ আক্তার হোসেন (২২) নামের একজন'কে পুলিশ গ্রেফতার করে হেফাজতে নেয়। সে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছত্তরুয়া গ্রামের মোঃ মোস্তফা কামালের ছেলে। এছাড়া ঘটনাস্থল থেকে ইউসুফ (২২) নামের অপর একজন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। সেও একই এলাকার মোঃ আলমের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য তিন লক্ষ টাকা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার 'দৈনিক আমাদের বাংলা'কে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মোঃ আব্দুল হান্নান বাদী হয়ে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করে সোমবার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 

রিটেলেড নিউজ

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর