শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:৫৮ পিএম, ২০২৪-১২-০৫
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেবাশীষ পাল দেবু চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে। তিনি আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
পুলিশ জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেবাশীষ পাল দেবু আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited