শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৫:০৫ পিএম, ২০২৪-১২-০৭
ফেনীতে র্যাবের মাদক বিরোধী অভিযানে ৩৯৯ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কারযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকায় র্যাব ক্যাম্প সংলগ্ন মদিনা অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি প্রাইভেট কার থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা আসামি মোঃ মোস্তাক'কে (৩৫) গ্রেফতার করে হেফাজতে নেয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চিওড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। পরে গ্রেফতারকৃত আসামির দেখানো ও শনাক্তমতে প্রাইভেট কারের পিছনের ব্যাকডালার ভিতর বিশেষ কৌশলে রাখা ০২টি বাজারের ব্যাগ হতে ৩৯৯ বোতল ফেনসিডিল ও ০১টি বস্তা হতে ২৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
এবিষয়ে র্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে কম দামে সংগ্রহ করে পরে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বেশি দামে বিক্রয় করতো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সহ অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited