শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:০৪ পিএম, ২০২৫-০১-০৬
বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনি। সোমবার (৬ জানুয়ারি) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ৩০ ডিসেম্বর রিনিকে কুষ্টিয়ার ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। তার সেই আদেশ বাতিল করা হয়। বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপসচিব শাহ মোজাহিদ উদ্দিন। একই সঙ্গে গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে প্রত্যাহার করে জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক (উপসচিব) নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তাদের সেই নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited