শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:০৫ পিএম, ২০২৫-০২-২২
চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনের বিরুদ্ধে সাধারণ জনগণের অনাস্থা দেখা দিয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চললেও আনোয়ারায় গুটি কয়েক কর্মী-সমর্থকদের গ্রেফতার করে আসল অপরাধীদেরকে ধরা-ছোঁয়ার বাইরে রেখেছে।
এসব অপরাধীরা অবাধে ঘুরাফেরা করলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। এমনকি বিভিন্ন থানার অফিসার ইনচার্জ যোগাযোগ মাধ্যমে অপরাধীদের তালিকা চাইলেও কিন্তু আনোয়ারা থানার ওসিকে অপরাধীদের তালিকা দেওয়ার পরেও গ্রেফতার করছে না সন্ত্রাসী, মামলাবাজ, জুলুমবাজ, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংদের।
প্রতিনিয়ত উপজেলার কোথাও না কোথাও হচ্ছে জায়গা জবরদখল। প্রতি রাতে ঘটছে চুরি ডাকাতি। মাদকের রমরমা ব্যবসা চললেও কোনো বড় ধরনের অপারেশনে যাচ্ছে না আনোয়ারা থানা পুলিশ। আওয়ামীলীগের আমলে যারা জবরদখল করেছে, জুলুম করেছে, তাদের অনেকেই অবাধে ঘুরাফেরা করছে আনোয়ারায়।
এই ব্যাপারে ওসির রহস্য জনক ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ জনগণের মাঝে। এছাড়া অপরাধীদের শনাক্ত করে এক সিনিয়র সাংবাদিক তথ্য দিলে মোবাইল ফোনে ওসি সিনিয়র সাংবাদিকের সাথে অপেশাদার আচরণ করার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে আনোয়ারা থানার ওসির বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত করে ব্যবস্থা নিতে জোর দাবী জানিয়েছে আনোয়ারা প্রেসক্লাব। সাংবাদিকের সাথে অপেশাদার আচরণের ব্যাপারে চট্টগ্রাম জেলার আনোয়ারা সার্কেল সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
আনোয়ারা থানার ওসিকে নিয়ে অনুসন্ধানী রির্পোট আসতেছে ২য় পর্বে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited