বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৫৬ পিএম, ২০২৫-০৪-২০

উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরায় র‌্যাব-১ সদর দপ্তর, নগরীর আগারগাঁওয়ে র‌্যাব-২ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি) এবং ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বলপ্রয়োগ পূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রমাণ পেয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম গত ১৫ বছরে গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে দায়ের করা মামলার শুনানিতে অংশ নিয়ে আজ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৮০০-৯০০টি জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগ পেয়েছি। এর মধ্যে প্রায় ৩০০ জনকে হত্যা করা হয়েছে। ২০০টি অভিযোগের তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমাদের আরও সময় প্রয়োজন।’  

প্রসিকিউশনের পক্ষ থেকে আরও দুই মাস সময় চেয়ে আবেদন করা হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেন।

আজ শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানান, ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার মাধ্যমে মামলাটি আমরা শুরু করেছিলাম। তার মধ্যে একজন গ্রেফতার আছেন। তিনি হচ্ছেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। এই মামলার তদন্ত করতে গিয়ে তদন্ত সংস্থার সদস্যরা চারটি ডিটেনশন সেন্টার ও গোপন কেন্দ্র খুঁজে বের করেছেন এবং সেখানে গুমের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে, যারা এই কাজ পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করা হয়েছে এবং কীভাবে এই লাশগুলো সরিয়ে ফেলা বা নষ্ট করা হতো সেটার ব্যাপারে তথ্য প্রমাণ অনেকাংশে জোগাড় হয়ে গেছে। বাদবাকি কিছু প্রমাণ জোগাড়ের কাজ এখনো চলমান আছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে শত শত অভিযোগ আছে এবং কয়েকশ অভিযোগের মধ্যে থেকে বেশ কতগুলো গুমের ঘটনা তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, সেগুলোর তদন্ত রিপোর্ট যে কোন সময় আমরা হয়তো আদালতে দাখিল করতে পারব । এটার জন্য আমরা তিন মাসের সময় চেয়েছিলাম সেটি আদালত মঞ্জুর করেছেন। গুমের শতশত ঘটনাকে একত্রে করে একটি মামলা করা হয়েছে এবং প্রত্যেকটি মামলা ধরে ধরে আলাদা আলাদা করে তদন্ত করে দেয়া চিন্তাভাবনা আমরা ও আমাদের তদন্ত সংস্থা করছে এবং তারা আশা করছেন খুব দ্রুতই আমরা তদন্ত রিপোর্টগুলো দিতে সক্ষম হব।

চলতি বছরের ৬ জানুয়ারি ট্রাইব্যুনালের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রাক্তন প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

১২ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) প্রাক্তন পরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আজ তাকে শুনানির জন্য ট্রাইব্যুনালে হাজির করা হয়।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর