বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক এর মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি    |    ০৩:০৭ পিএম, ২০২০-১১-১৭

বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক এর মৃত্যুতে শোক

 

 

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী গতকাল  সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন । দেবাশীষ চক্রবর্ত্তী ১৯৬৫ সালের ২০ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টে তাঁর চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে বিএইচবিএফসি’তে যোগদান করেন এবং একই প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১১ সালে সরকার তাঁকে রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংকে জিএম হিসাবে পদায়ন করে এবং ২০১৫ সালে তিনি ডিএমডি হিসাবে পদোন্নতি পেয়ে একই প্রতিষ্ঠানে পদায়িত হন।

তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কিছুদিন রূপালী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে
অতিরিক্ত দায়িত্বও পালন করেন। তিনি বিগত ০১-০১-২০১৭ তারিখে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে যোগদান করেন। মৃত্যুকাল পর্যন্ত তিনি ঐ পদেই অধিষ্ঠিত ছিলেন। তিনি একজন সৎ, নির্লোভ, কর্তব্যনিষ্ঠ ও ন্যায়-পরায়ণ কর্মকর্তা হিসেবে সকলের কাছে সমাদৃত ও আস্থাভাজন ছিলেন। তিনি তাঁর মেধা, প্রজ্ঞা, নিষ্ঠা, একাগ্রতা ও সৃজনশীল কর্মের মাধ্যমে এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিএইচবিএফসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে দেবাশীষ চক্রবর্ত্তী এর অকাল
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর