শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৪ পিএম, ২০২৫-০৭-০৭
মো: রায়হান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি গ্রাম। একদিকে নদী,অন্যদিকে বিল। ভৌগোলিক ভাবে গ্রামটি পানিবেষ্ঠিত থাকে বছরের বর্ষা মৌসুমে। নেই যাতায়াতের রাস্তাও। নদীর তীর ঘেঁষে আঁকা-বাঁকা মেঠো পথ ধরেই বংশপরম্পরায় তাদের পথ পাড়ি দিতে হয়। যদিও নদী পারাপারে নৌকাই তাদের ভরসা। তিতাস নদীর শাখা বয়ে চলছে গ্রামটির পাশ ঘেঁষে। নদীর বাঁকে বাঁকে গ্রামটির অবস্থান। দেখতে ধনুকের মতো বাঁকা,নয়নাভিরাম ছবির মতো। বর্ষায় চারদিকে থৈথৈ জলরাশি। শুস্ক মৌসুমে সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।যেখানে বাসিন্দাদের জীবনধারার সাথে নদী মিলেমিশে একাকার। নদী-বিলের মাছ,রূপালী ঢেউ আর দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ সেখানকার বসতিদের জীবন-সংসারের অন্যতম অনুসঙ্গ। ব্যপক ভাঙ্গন না থাকলেও নদীর ঢেউ আঁচড়ে পড়ে বেশ কিছু বাড়ি আংশিকভাবে ভাঙ্গনের শিকার হয়েছে অতীতে। বাসিন্দাদের অনেকেই নানা প্রতিকুলতার কারণে ওপার থেকে পাশের গ্রামে এসে বসতি স্থাপন করেছে। চলাচলের রাস্তা না থাকায় তাদের ভোগান্তি বেশি। তারচেয়েও বেশি ভোগান্তি নদী পারাপারে। গ্রামটির পাশে শাপলা বিল, উরল বিল সহ দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে উৎপাদিত ফসল ঘরে তুলতে কৃষকদের দুর্ভোগ রোধে ও ক্ষমতাপুরের বাসিন্দাদের জীবনধারার উন্নয়নে এই তিতাস নদীর উপরে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘকালের। একটি সেতুই পারে নদীর এপার-ওপারের বাসিন্দাদের জীবনধারার উন্নয়নের অবলম্বন ।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited