শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:০৪ পিএম, ২০২৫-০৮-১১
গোপালগঞ্জ প্রতিনিধি :
গাজীপুরে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ ই আগস্ট সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া পাটগাতী বাসস্ট্যান্ডে "টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরাম" এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে টুঙ্গিপাড়ার সকল প্রেসক্লাবের সাংবাদিকরা একত্রিত হয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নবধারা সম্পাদক মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ ইমরান শেখ টুঙ্গিপাড়া প্রেসক্লাব সভাপতি শওকাত হোসেন মুকুল সাধারণ সম্পাদক আফজাল হোসেন,দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সোহাগ সেন সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন পেশাদার সংবাদকর্মীর জীবন হরণ নয়, এটি বাকস্বাধীনতার উপরও এক আঘাত। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই—দেশজুড়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন হোক এবং সব হত্যার বিচার হোক।”
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইত্তেফাক এর প্রতিনিধি সাজু শেখ, সাংবাদিক মাহবুব হোসেন মুরাদ, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি বিপুল শেখ, ৭১ এর বাণী এর মাসুম বিশ্বাস, আজকের দর্পণ এর প্রতিনিধি ফারহান লাবিব, ভোরের কাগজের প্রতিনিধি শফিক শিমুল, খবর সংযোগের প্রতিনিধি শান্ত শেখ, একুশের বানি এর প্রতিনিধি তপু শেখ, ডেইলি ক্যাম্পাস এর রাকিব চৌধুরী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
তারা আরও বলেন, যেসব সাংবাদিক এর আগে খুন হয়েছেন তাদের বিচার আজও হয়নি। সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মানববন্ধনে সম্প্রতি কিছু দিন আগে টুঙ্গিপাড়ায় সাংবাদিক তপু শেখ এর ছেলে আরমান হত্যা কান্ডের ও বিচারের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিচার দাবি করেন। সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা ভবিষ্যতের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited