বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে গোপালগঞ্জে পোনা অবমুক্ত র‌্যালি ও অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:৫৭ পিএম, ২০২৫-০৮-১৮

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে গোপালগঞ্জে পোনা অবমুক্ত র‌্যালি ও অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : 
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫' উপলক্ষে গোপালগঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের পদ্মপুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
​এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীসহ মৎস্য বিভাগ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
​পোনা অবমুক্তকরণের পর পদ্মপুকুর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে জেলার মৎস্যজীবী, জেলে ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
​র‌্যালি শেষে জেলা মৎস্য ভবনের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। আলোচনাসভায় মৎস্যজীবী ও জেলেদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।
​বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ এবং জেলেদের জীবনমান উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। এছাড়া, মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য আইনের সঠিক বাস্তবায়নের ওপর জোর দেন।
​এই কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিপুল সংখ্যক মৎস্যজীবী ও জেলে উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর