শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:৩২ পিএম, ২০২৫-০৮-১৯
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর গুণগত সমাজ এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুবাইদা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আহমদ ফরহাদ হোসেন এবং সহকারী পরিচালক মো. রাজু আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক ললিত সি চাকমা প্রমুখ।
রাঙামাটি শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ শিক্ষার্থী প্রতিযোগির অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেছেন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
ফাইনাল পর্বে মুখোমুখি হয় সেন্ট ট্রিজার স্কুল ও রাঙামাটি সরকার বালিকা উচ্চ বিদ্যালয়। তর্ক-বিতর্কে প্রাণোবন্ত অংশগ্রহণের মধ্যদিয়ে শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি পায় সোনম দে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা জাগিয়ে তুললেই গড়ে উঠবে স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সমাজ। এ ধরনের কার্যক্রমই হবে আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশের ভিত্তি।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited