বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম ডিজেল সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশে ‘আমাদের বাংলা’ ও ‘আমাদের চট্টগ্রাম’-এর বিরুদ্ধে হুমকি ও উকিল নোটিশ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৩১ পিএম, ২০২৫-০৯-১৪

চট্টগ্রাম ডিজেল সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশে ‘আমাদের বাংলা’ ও ‘আমাদের চট্টগ্রাম’-এর বিরুদ্ধে হুমকি ও উকিল নোটিশ

চট্টগ্রাম বন্দরে ডিজেল সিন্ডিকেট ও মাফিয়া চক্রের কার্যক্রম নিয়ে দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম-এ প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিকতার স্বাধীনতার ওপর নতুন করে হুমকি নেমে এসেছে।

গত ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আমাদের বাংলা ও আমাদের চট্টগ্রাম অনলাইনে প্রকাশিত ‘চট্টগ্রাম বন্দর ডিজেল সিন্ডিকেট : চেয়ারম্যান এর একক সিদ্ধান্তে মাফিয়া চক্রের উত্থান' ও এর পূর্বে 'দুর্নীতিবাজ বন্দর কর্মকর্তাদের লুটপাট সিন্ডিকেট সহযোগিতায় আওয়ামী পলাতক মাফিয়া মিজানুর রহমান মজুমদার মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ নিয়ন্ত্রণে নিতে তৎপর’ শিরোনামের প্রতিবেদনে পতিত সরকারের ঘনিষ্ঠজন, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও ছাগলনাইয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারের বন্দরে ডিজেল চুরি এবং পুনরায় বন্দর নিয়ন্ত্রণে নেওয়ার ষড়যন্ত্রের তথ্য প্রকাশিত হয়।
এই সংবাদের পর থেকে একটি প্রভাবশালী চক্র পত্রিকাদ্বয়ের কার্যালয়ে এসে ভয়ভীতি প্রদর্শন, সংবাদ প্রতিবাদ পাঠানো এবং সর্বশেষে উকিল নোটিশ প্রেরণ করে। নোটিশে বলা হয়—দুই দিনের মধ্যে অনলাইন পোর্টাল থেকে সংবাদ সরিয়ে নেওয়া ও ক্ষমা চাইতে হবে, অন্যথায় ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হবে।

পরে পোর্টল্যান্ড ইন্টারন্যাশনালের পক্ষে পাঠানো সংবাদ প্রতিবাদে দাবি করা হয় সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। সেখানে মিজানুর রহমান মজুমদারকে আওয়ামী রাজনীতির ‘ক্লিন ইমেজ’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হয় এবং বন্দর সংক্রান্ত কার্যক্রম নিয়ে পত্রিকায় প্রকাশিত অভিযোগ অস্বীকার করা হয়।

এ প্রসঙ্গে আমাদের বাংলা ও আমাদের চট্টগ্রাম-এর সম্পাদকীয় বিভাগ জানায়— “বন্দর চেয়ারম্যান সম্মানিত ব্যক্তি। তাঁর বিষয়ে আরও তথ্যভিত্তিক তদন্ত প্রয়োজন—আমরা সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। তবে আওয়ামী দোসর মাফিয়াদের এক বিন্দু ছাড় নেই। জনগণের স্বার্থে আমরা নিবেদিত। সত্য প্রকাশে আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, যা আওয়ামী মাফিয়াদের পক্ষ থেকেই দায়ের করা হয়েছিল। এখন দেশের বিরাট পরিবর্তনের পরও তারা আবার মামলা ও হুমকির আশ্রয় নিচ্ছে।”

সম্পাদকীয় বিভাগ আরও জানায়— “প্রকাশ্য ক্লিন ইমেজের কথা বললেও বাস্তবে তাদের প্রতিষ্ঠান তেলচুরির সঙ্গে যুক্ত—যা ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায়ও প্রকাশিত হয়েছে। জাতিকে সতর্ক করা ও জাতীয় সম্পদ রক্ষার দায়িত্ব থেকেই আমরা তথ্যপ্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ এ ধরনের কর্মকাণ্ড তদন্ত করলে জাতীয় সম্পদ রক্ষা পাবে। কিন্তু উল্টোভাবে আওয়ামী লীগের সাফাই গেয়ে সংবাদ প্রতিবাদ প্রকাশ এবং বন্দর চেয়ারম্যানের পক্ষে উকিল নোটিশ পাঠানো সাংবাদিকতার স্বাধীনতার জন্য উদ্বেগজনক।”
গণমাধ্যমের প্রতি এ ধরনের চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনকে আমাদের বাংলা ও আমাদের চট্টগ্রাম সম্পাদকীয় বিভাগ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। তাদের স্পষ্ট ঘোষণা—জনগণের স্বার্থে এবং জাতীয় সম্পদ সুরক্ষায় অনুসন্ধানী প্রতিবেদন অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত


ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত


গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত


অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত


দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত


বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর