শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৩৯ পিএম, ২০২৫-০৯-২২
ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই এই ঘোষণা দিল লিসবন।
রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি ঘোষণা করেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঞ্জেল।
পর্তুগালের সরকারি সম্প্রচারমাধ্যম আরটিপি জানায়, জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনে এই ঘোষণা দেওয়া হয়।
এসময় র্যাঞ্জেল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব বন্দির মুক্তি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান। তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি পরামর্শ প্রক্রিয়ার পর, যেখানে প্রেসিডেন্ট এবং সংসদে প্রতিনিধিত্বকারী সংখ্যাগরিষ্ঠ দলসমূহ সম্মত হয়।
দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা সরকারের এ সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের রাষ্ট্রস্বীকৃতির দাবিকে আরও জোরালো করতে পর্তুগালের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited