শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:৫৮ পিএম, ২০২৫-০৯-২৫
বাংলাদেশ থেকে দুবাই ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থপাচারে এজেন্ট হিসেবে কাজ করা আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল ও জাবেদের দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এজিএম আব্দুল আজিজকে তিন মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এরআগে গত ১৭ সেপ্টেম্বর উৎপল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিল ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় উৎপল ও আবদুল আজিজ টাকা পাচারের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন বাংলানিউজকে বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ইউসিবিএল ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে টাকা পাচারের ঘটনায় দুদকের দায়ের করা তিনটি মামলায় উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে তিনটি মামলায় দু’জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ইম্পেরিয়াল ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো.আব্দুল আজিজ দুদকের এজাহারভুক্ত আসামি ছিলেন। তিনি সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণকারী হিসেবে কাজ করেন। আর আরামিট পিএলসির এজিএম উৎপল পাল ছিলেন সাইফুজ্জামান চৌধুরীর বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনায় দায়িত্বপ্রাপ্ত। তার কাছ থেকে জব্দ করা ২টি ল্যাপটপ ও ২টি মোবাইল থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আমাদের বাংলা ডেস্ক : : গতকাল (২৯ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে “আশরাফী কনফারেন্স” বু...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited