বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

নিজস্ব প্রতিবেদক    |    ০১:২০ পিএম, ২০২৫-১০-০৪

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের ব্যাটিং নৈপুণ্যে ৫ বল হাতে রেখেই ২ উইকেটে জয় পায় বাংলাদেশ।
আফগানিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরাবরের মতোই ওপেনিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ৩ রানে তানজিদ হাসান তামিম আউট হন। দলীয় ১৬ রানে পারভেজ হোসেন ইমন একই পথ ধরেন। তারা দুজনই ব্যক্তিগত ২ রানে আউট হন।  
দলের অন্যতম ভরসা সাইফ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ২৪ রানে (ব্যক্তিগত ১৮) তিনি সাজঘরে ফেরেন। অধিনায়ক জাকের আলী অনিক আগের ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩২ রান। তাকে ফেরান রশিদ খান।  
শামীম হোসেন প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২২ বলে ৩২ রানের ঝলমলে ইনিংস। তবে দলীয় ১০২ রানে তার বিদায়ের পরই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। নাসুম আহমেদ (১০), সাইফুদ্দিন (৪), রিশাদ হোসেন (২) আউট হন দ্রুত।
তবে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দলকে আগলে রাখেন নুরুল হাসান সোহান। তার দুর্দান্ত ঝোড়ো ইনিংসে বাংলাদেশ জয়ের বন্দর খুঁজে পায়। তিনি ২১ বলে ৩১ রান করেন।
আফগান বোলারদের মধ্যে সফল ছিলেন আজমতুল্লাহ ওমরজাই। তিনি ৪ উইকেট তুলে নেন। এছাড়া রশিদ খান পান ২ উইকেট।
এর আগে আফগানিস্তানের ইনিংসের শুরুতে সেদিকুল্লাহ অটল (২৩) ও ইব্রাহিম জাদরান (৩৮) দলকে ভালো সূচনা এনে দেন। জাদরান ধীর-স্থিরভাবে খেলছিলেন। তবে তিনি ৩৭ বলে ৩৮ রান করে আউট হন। অন্যদিকে উইকেটকিপার-ব্যাটার রহমতুল্লাহ গুরবাজ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২২ বলে ৩০ রান করেন। তাকে সঙ্গ দিচ্ছিলেন আজমতউল্লাহ ওমরজাই।
মাঝের ওভারে দ্রুত দুই ব্যাটার ফেরেন। ওয়াফিউল্লাহ তারাখিল (১) ও দারউইশ রাসুলি (১৪) আউট হলে চাপে পড়ে আফগানিস্তান। শেষদিকে মোহাম্মদ নবী ওমরজাইকে সাথে নিয়ে ইনিংস বড় করার পথে হাঁটেন। নবী ১২ বলে ২০ রানে ও ওমরজাই ১৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে নাসুম আহমেদ ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট তুলে নেন। লেগ-স্পিনার রিশাদ হোসেনও শিকার করেন ২ উইকেট। অন্যদিকে শরিফুল ইসলাম ৪ ওভারে খরচ করেন মাত্র ১৩ রান

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর