শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৭ পিএম, ২০২৫-১০-০৮
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় এক গোয়েন্দা অভিযানে সশস্ত্র জঙ্গিদের সঙ্গে বন্দুক যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের এর মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর রয়েছেন। এ ঘটানায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে কার্যক্রম চালানো নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর ১৯ জঙ্গিও নিহত হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (৮ অক্টোবর) ভোরে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন ওরাকজাই জেলায় এক গোয়েন্দা অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ আরিফ (৩৯) ও মেজর তায়েব রাহাত (৩৩)।
নিহতদের মধ্যে আরও রয়েছেন — নায়েব সুবেদার আজম গুল (৩৮), নায়েক আদিল হুসাইন (৩৫), নায়েক গুল আমির (৩৪), ল্যান্স নায়েক শের খান (৩১), ল্যান্স নায়েক তালিশ ফারাজ (৩২), ল্যান্স নায়েক ইরশাদ হুসাইন (৩২), সিপাহী তুফায়েল খান (২৮), সিপাহী আকিব আলী (২৩) ও সিপাহী মোহাম্মদ জাহিদ (২৪)।
রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা প্রথমে একটি সামরিক মহড়া লক্ষ্য করে সড়কের পাশে বোমা হামলা চালায়, এরপর গুলি চালিয়ে আক্রমণ শুরু করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাদের বীরত্ব ও ত্যাগের প্রশংসা করে নিহত সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া ওই এলাকায় বাকি জঙ্গিদের নির্মূল করতে স্যানিটাইজেশন অপারেশন চলছে বলে জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান তালেবান সরকারি বাহিনীর ওপর হামলা জোরদার করেছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, এই গোষ্ঠী আফগানিস্তানে প্রশিক্ষণ ও পরিকল্পনা করে পাকিস্তানে হামলা চালায় এবং এতে ভারতের সহায়তা রয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে কাবুল ও নয়াদিল্লি।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited