বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চেম্বার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ৫ জনের, বাতিল ১

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০২:৫৮ পিএম, ২০২৫-১০-০৯

চেম্বার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ৫ জনের, বাতিল ১

শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৫ জন। এ ছাড়া দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন জমা দেওয়ায় একটি প্রত্যাহার না করায় বাতিল হয়েছে এক প্রার্থীর মনোনয়ন।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রকাশিত নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে। ওই দিন বেলা ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল।
তবে সরাসরি উপস্থিত না থাকায় বেশ কয়েকজন প্রার্থী প্রতিনিধির মাধ্যমে প্রত্যাহারের আবেদন পাঠালেও তা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  
চূড়ান্ত তালিকা অনুযায়ী, সাধারণ শ্রেণিতে (অর্ডিনারি গ্রুপ) মোট প্রার্থী ৩৬ জন। অন্যদিকে সহযোগী শ্রেণিতে (অ্যাসোসিয়েট গ্রুপ) মোট প্রার্থী ১৪ জন। ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন করে প্রার্থী। এ দুই গ্রুপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হবেন।
সাধারণ শ্রেণিতে মনোনয়ন প্রত্যাহার করেছেন মো. আশেক ইবনে সাফা, মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং সালাউদ্দিন আহমেদ। সহযোগী শ্রেণিতে মনোনয়ন প্রত্যাহার করেছেন মো. নাজেম উদ্দিন। সাধারণ ও সহযোগী-দুই শ্রেণিতে মনোনয়ন জমা দিয়েছিলেন মো. শওকত আলী। চেম্বারের সংঘবিধি অনুযায়ী যেকোনো একটি প্রত্যাহারের বিধান রয়েছে। প্রত্যাহারের শেষ দিন একটিও প্রত্যাহার না করায় দুই শ্রেণিতেই তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন বোর্ড।
চেম্বার নির্বাচনে দুইটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম চেম্বার ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিরুল হক, বিজিএমইএ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সহসভাপতি এসএম নুরুল হক। শিগগির প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর