শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৪:০০ পিএম, ২০২৫-১০-২২
বাঁশখালী থানার একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো.শামসুল আলমকে নগরের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
মো. সামশুল আলম (৫০) বাঁশখালীর পশ্চিম ডোমরা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বাঁশখালী থানার দুটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি শামসুল আলম নগরের চান্দগাঁও বোর্ড স্কুল রুবেল কলোনির সামনে অবস্থান করার তথ্যের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, শামসুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে।
এর মধ্যে ৯টি ডাকাতি, ৩টি অস্ত্র ও ১টি হত্যা মামলা। গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited