শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫০ পিএম, ২০২৫-১০-২৬
রোহিত শর্মার সেঞ্চুরি ও বিরাট কোহলির হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াল সফরকারী ভারত।
আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়াকে। এই জয়ের পরও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারল ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ ও ২ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া।
সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬১ রানের সূচনা করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দলীয় ৮৮ রানের মধ্যে বিদায়ের আগে অধিনায়ক মার্শ ৪১ ও হেড ২৯ রান করেন।
এরপর ২৭ ও ৩৬ রানের দুটি জুটিতে রানের চাকা সচল থাকে অস্ট্রেলিয়ার। চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে রাখেন অ্যালেক্স ক্যারি ও ম্যাট রেনশ। ব্যক্তিগত ২৪ রানে ক্যারি আউট হলেও, ওয়ানডেতে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান রেনশ। ২টি চারে ৫৬ রান করেন তিনি।
দলীয় ১৯৫ রানে পঞ্চম ব্যাটার হিসেবে রেনশ আউট হওয়ার পর ভারতীয় পেসার হার্ষিত রানার তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৬ দশমিক ৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৪১ রানে শেষ ৬ উইকেট হারায় অসিরা।
ভারতের রানা ৩৯ রানে ৪ উইকেট নেন।
জবাবে দলকে ৬৯ রানের শুরু এনে দেন ভারতের দুই ওপেনার রোহিত ও অধিনায়ক শুভমান গিল। জুটিতে ২৪ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে আউট হন গিল।
এরপর অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাপট দেখিয়ে দ্বিতীয় উইকেটে ১৭০ বলে ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৬৯ বল বাকী থাকতে ভারতের জয় নিশ্চিত করেন রোহিত-কোহলি।
ওয়ানডেতে এই নিয়ে ১২ বার ১৫০ বা তার বেশি রানের জুটি গড়ে স্বদেশী শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী জুটির বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রোহিত-কোহলি।
ওয়ানডেতে ৩৩তম সেঞ্চুরি তুলে ১২১ রানে অপরাজিত থাকেন রোহিত। ১২৫ বলের ইনিংসে ১৩টি চার ও ৩টি ছক্কা মারেন এ তারকা ব্যাটার।
৭টি চারে ৮১ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ৭৫তম হাফ-সেঞ্চুরি পাওয়া কোহলি। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন রোহিত।
আগামী ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited