শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২০ পিএম, ২০২৫-১১-০২
নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার চলতি সময়ের নায়িকা পূজা চেরি। রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় দেখা মিলবে তাকে। এতে তার বিপরীতে থাকবেন আফরান নিশো, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে শুভ মহরত।
বিষয়টি নিয়ে মহরত শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পূজা। সেখানে ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন এই পর্দা কন্যা।
এদিন নিজের বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ। এখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, তারপর বিয়ে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই।
যোগ করে পূজা বলেন, আমার কাছে মনে হয়, আমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আরও অনেকদূর পাড়ি দিতে হবে। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।
এসময় ‘দম’ সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন জানিয়েছেন তিনি। পূজা বলেন, এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এ কাজটি আমি খুব সহজে পাইনি। অনেক কাঠখড় পুড়িয়েই আমি নির্বাচিত হয়েছি।
সহশিল্পী আফরান নিশোকে পেয়ে নায়িকা বলেন, নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ হওয়াতেই আমি খুব এক্সাইটেড। কারণ তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। ছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন। যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited