বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নানিয়ারচরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি:    |    ১২:৫৭ পিএম, ২০২৫-১১-০৩

নানিয়ারচরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সভা

বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের অধিনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নানিয়ারচরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্যাভ্যাস, শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশের খোলা ও অনিরাপদ খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষার্থীদের কোমল পানীয় গ্রহণে নিরুৎসাহিত করা, বিদ্যালয়ের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ও বেসিন এবং সাবানের ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের টিফিনে নিরাপদ ও সুষম খাবার গ্রহণ, অভিভাবকদের পরিষ্কার পাত্রে খাবার দেওয়া, খাবারে সালাদ ও কাঁচা ফলমূল রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোষাক পরিধান করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।

এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠিত খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চাকমা, নানিয়ারচর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মিল্টন বড়ুয়া ও ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়ন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর