বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পদ্মার পানির ন্যায্য বণ্টন নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫০ পিএম, ২০২৫-১১-০৩

পদ্মার পানির ন্যায্য বণ্টন নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময়

 চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পানির ন্যায্য বণ্টনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল কমপ্লেক্সে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি এ মতবিনিময়ের আয়োজন করে।  
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা মো. হারুনুর রশীদ। 
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম। এছাড়া সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ্ব মো. তোসিকুল ইসলাম তোসি, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. আশরাফুল হক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুজরুল ইসলাম ও জেলা যুবদলের আহবায়ক মো. তবিউল ইসলাম তারিফ বক্তব্য দেন। 
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেন, পদ্মা-গঙ্গার পানি শুধু ভারতের না এই পানিতে আমাদের নায্য অধিকার আছে। শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন ভারত ফারাক্কা ব্যারেজের সব দরজা বন্ধ করে দেয়। আর বর্ষা বা বন্যা মৌসুমে সবগুলো দরজা খুলে দেয় যার ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বড় বন্যার সৃষ্টি হয়। 
তিনি বলেন, পদ্মার পানির নায্য অধিকার পেতে হলে আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা যদি তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্বভার তুলে দেন তবে এ অঞ্চলের মানুষ পদ্মার পানির নায্য অধিকার পাবেন।
মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর