শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ১২:৪২ এএম, ২০২৫-১১-০৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং আসনে ধানের শীষের কাণ্ডারী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক, সাবেক রাঙামাটি জেলা যুগ্ম জজ ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ২৩৭টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় পর থেকেই শহরের কলেজ গেইট মন্ত্রী পাড়া এলাকার বাসভবনে গণমানুষের ভীড় জমেছে। দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
এদিন রাতে রাঙামাটি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কাঠ ব্যবসায়ী নেতারা।
এসময় রাঙামাটি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি হাজি মোহাম্মদ আজম খান চৌধুরী, সহ সভাপতি মো. রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক শাওন ফরিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited