শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩৮ পিএম, ২০২৫-১১-০৫
রংপুর সিটি করপোরেশন (আরসিসি)-এর পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিনের বর্জ্য ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন। নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঝাড়ুদার, ড্রেনার ও ভ্যানচালকসহ প্রায় আট শতাধিক পরিচ্ছন্নতা কর্মী। আরসিসি কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত আছেন ৪৫৪ জন ঝাড়ুদার, ৬৫ জন ড্রেনার, ২৮ জন টালি ভ্যানচালক, ৮৬ জন রিকশা ভ্যানচালক, ১৪০ জন ট্রাক কর্মী এবং ৬০ জন গ্যাং কুলি। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা নগরের সড়ক, ড্রেন, বাজার ও আবাসিক এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত আছেন। নগরবাসীর অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য গঠন করা হয়েছে একটি কুইক রেসপন্স টিম। কোনো এলাকায় আবর্জনা বা নোংরা পরিবেশের অভিযোগ পাওয়া গেলে, এই টিম সর্বোচ্চ ৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করে। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম বাসসকে বলেন, ‘রংপুর নগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এজন্য মাঠ পর্যায়ের কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। নাগরিক সহযোগিতা পেলে রংপুর হবে দেশের অন্যতম পরিচ্ছন্ন নগরী।’ তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নিচ্ছি। কুইক রেসপন্স টিম ইতোমধ্যে বিভিন্ন এলাকায় দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করে প্রশংসা কুড়িয়েছে। তাই আমি নগরবাসীকে অনুরোধ করছি নির্ধারিত স্থানে ময়লা ফেলুন এবং বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় টিমকে সহযোগিতা করুন।’
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited