বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৮ জন নিহত

সংবাদদাতা, হবিগঞ্জ    |    ০৬:২৭ পিএম, ২০২০-১২-০৭

 হবিগঞ্জে  বাসচাপায় অটোরিকশার ৮ জন নিহত

 

   

 


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ জনসহ ৮ জন নিহত হয়েছেন।  

সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটমুখী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী একটি বাস দুইটি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৮ জন নিহত হন।

নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- নবীগঞ্জের মুড়াউড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী ছমিরুন বেগম (৩০), তার মেয়ে মারিয়া বেগম (২), একই গ্রামের আবু শ্যামার মেয়ে হালিমা বেগম (২৫), সাতাইহাল গ্রামের মৃত ছুরত আলীর ছেলে লিটন মিয়া (১৮), একই গ্রামের আফতাব মিয়ার ছেলে কিতাব আলী (২৫) ও নূরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (১৭)। বাকী এক নারী ও একজন পুরুষের পরিচয় জানা যায়নি।  

এ ঘটনায় সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর দমকল বাহিনীর ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মোহাম্মদ রফি ও শফিকুল ইসলাম।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান  বলেন, দুর্ঘটনায় নিহত ৮ জনের মধ্যে ৬ জন একটি অটোরকিশার যাত্রী ছিলেন। এদের পরিচয় মিলেছে। বাকি দু’জনের একজন নারী ও অপরজন পুরুষ। তাদের পরিচয় এবং কোনো গাড়ির যাত্রী ছিলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরী বলেন, কুমিল্লা থেকে বিআরটিসি পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। বাসটি সাতাইহাল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দুইটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর