শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:৪৪ পিএম, ২০২৫-১১-০৮
চিকিৎসা বিজ্ঞানে এক বিস্ময়কর আবিষ্কার ডিএনএর দ্বি-সর্পিল (ডাবল হেলিক্স) গঠন। ১৯৫৩ সালে এ গঠন আবিষ্কার করে আধুনিক জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনা মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
হসপিস কেয়ারে ওয়াটসনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তার সাবেক গবেষণা প্রতিষ্ঠান কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি।
১৯৫৩ সালে মাত্র ২৪ বছর বয়সে ফ্রান্সিস ক্রিক ও মরিস উইলকিন্সের সঙ্গে ওয়াটসন ডিএনএর দ্বি-সর্পিল (ডাবল হেলিক্স) গঠন আবিষ্কার করেন। এই আবিষ্কারের জন্য ১৯৬২ সালে তারা যৌথভাবে নোবেল পুরস্কার পান। ডিএনএর দুই সুতোর পাকানো গঠন জীববিজ্ঞানের এক মৌলিক রহস্য উন্মোচন করেছে।কীভাবে জিনগত তথ্য সংরক্ষিত থাকে এবং কোষ বিভাজনের সময় তা অনুলিপি হয় তা এই আবিষ্কারের মাধ্যমে ফুটে উঠেছিল।
এই যুগান্তকারী আবিষ্কার পরবর্তী সময়ে চিকিৎসা, অপরাধ তদন্ত, বংশগতি গবেষণা এবং নৈতিক প্রশ্নে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
১৯২৮ সালের ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন ওয়াটসন। কৈশোর থেকেই তিনি জীববিজ্ঞানে আগ্রহী ছিলেন। ১৯৫১ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার সঙ্গে ফ্রান্সিস ক্রিকের পরিচয় হয়। পরবর্তীতে এ পরিচয় বিশ্ববিজ্ঞানের ইতিহাসে এক ঐতিহাসিক সহযোগিতায় রূপ নেয়।
ডিএনএর গঠন আবিষ্কারের পর ওয়াটসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও পরে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরিতে অধ্যাপনা ও নেতৃত্ব দেন। তিনি মানব জিনোম প্রকল্পের অগ্রগতিতেও ভূমিকা রাখেন। জেমস ওয়াটসনের আবিষ্কার আধুনিক জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের অন্যতম ভিত্তি হিসেবে আজও অমর হয়ে আছে। সূত্র : দ্য গার্ডিয়ান
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited