বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

স্বপ্ন আর বাস্তবতার দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয় জীবন

আমাদের বাংলা ডেস্ক :    |    ১১:০৮ পিএম, ২০২৫-১১-১০

স্বপ্ন আর বাস্তবতার দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয় জীবন

চৌধুরী নওরাজ মাহমুদ সাদুল্লাহ, নোবিপ্রবিঃ

আকাশ জুড়ে ছিল ভোরের নরম আলো। হঠাৎ করেই এক নতুন দিনের সূচনা—নবীন শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন। ১১ আগস্ট, সোমবার, বুকভরা স্বপ্ন নিয়ে দেশের নানা প্রান্ত থেকে তরুণ-তরুণীরা ছুটে এসেছেন নোয়াখালীর শান্ত মাটিতে। বিস্তৃত ১০১ একর সবুজ প্রাঙ্গণ মুহূর্তেই ভরে উঠল তাদের পদচারণায়, হাসিতে আর কোলাহলে।

ক্যাম্পাসের নাম শুনলেই চোখে ভেসে ওঠে স্বাধীনতার রঙিন ছবি, উন্মুক্ত আকাশের মতো সম্ভাবনার অসীম দুয়ার। ভর্তি পরীক্ষার দীর্ঘ প্রতিযোগিতার লড়াই শেষে এই প্রবেশ—শুধু আনন্দ নয়, গর্ব আর প্রত্যয়েরও প্রতীক। নতুন বন্ধুত্ব, অচেনা পরিবেশ আর অজানা অভিযাত্রার প্রথম দিন যেন হয়ে ওঠে স্বপ্নময়।

তবে যতই স্বপ্ন উঁকি দেয়, বাস্তবতা তার রঙ কিছুটা মলিন করে দেয়—ক্লাসরুম সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা আর কিছুটা হতাশা মিশে যায় সেই উচ্ছ্বাসে।

আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন,

“ল’ আমার পছন্দের বিষয় ছিল, তাই খুব আনন্দিত ছিলাম। কিন্তু প্রথম দিন শুনলাম আমাদের ক্লাস একাডেমিক ভবন-৩ এ হয়। ক্লাসরুম সংকট, নষ্ট ফ্যান, পর্যাপ্ত ওয়াশরুম না থাকা—এসব কারণে স্বাচ্ছন্দ্য পাই না।”

২০তম আবর্তনের আইন বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ রানা যোগ করেন,

“বিশ্ববিদ্যালয়ে আবাসিক সংকট রয়েছে। যারা দূর-দূরান্ত থেকে আসে এবং আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য এটি বড় কষ্টের। পর্যাপ্ত টিউশনি নেই, খরচ চালানোও কঠিন, তার উপর আবাসিক সুবিধার অভাব।”

ফিশারিস বিভাগের শিক্ষার্থী মো. মারুফ বলেন,

“আশা করেছিলাম বিশ্ববিদ্যালয়ে সব সুযোগ-সুবিধা থাকবে। কিন্তু বাস্তবে কিছু সমস্যা আছে। যেমন—ক্লাসে এসি থাকলেও কাজ করে না। কেন্দ্রীয় মাঠ ছোট, ইনডোর গেমসের জায়গা নেই। আউটডোর খেলাধুলার আলাদা মাঠ নেই। ক্যাফেটেরিয়া পাইনি, আর হলের খাবারের মান ভালো নয়, দামও বেশি।”

নবীন শিক্ষার্থীদের অভিজ্ঞতায় সিনিয়রদের ব্যবহার নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। কেউ কেউ মনে করেন সিনিয়রদের আচরণ রূঢ় মনে হয়, তবে আবার অনেকের মতে সিনিয়ররা সহানুভূতিশীল ও বন্ধুসুলভ।

সিরাজুম মুনিরা, ২০তম আবর্তনের শিক্ষার্থী, বলেন—

“প্রথমে ভয় কাজ করলেও এখন বুঝতে পারছি সিনিয়রদের দৃঢ় নির্দেশনায় ভালোবাসা লুকানো আছে। সেটা আমাকে অনুপ্রাণিত করে।”

শিক্ষার্থীরা স্বপ্ন দেখছেন বিশ্ববিদ্যালয় জীবন শেষে দেশের সর্বোচ্চ পর্যায়ে অবদান রাখার। তবে পরিকাঠামোগত সীমাবদ্ধতা, খেলাধুলা ও বিনোদনের সুযোগের অভাব, এবং মানসম্মত ক্যান্টিন না থাকায় তারা কিছুটা হতাশাও প্রকাশ করেছেন।

তাদের প্রত্যাশা—বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার কেন্দ্র নয়, বরং আনন্দ, বন্ধুত্ব, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে। নবীন শিক্ষার্থীদের অনুরোধ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন এসব ঘাটতি দ্রুত সমাধান করেন, যাতে তারা শুধু স্বপ্ন নয়, পূর্ণতা নিয়েই ক্যাম্পাস জীবন শেষ করতে পারেন।

রিটেলেড নিউজ

ফেসবুক থেকে সংবাদ: কেন যাচাই জরুরি 

ফেসবুক থেকে সংবাদ: কেন যাচাই জরুরি 

আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : ডিজিটাল সময়ের এক বহুল উচ্চারিত প্রশ্ন—Facebook-এ কেউ কিছু লিখলেই গণমাধ্যম কেন তা ...বিস্তারিত


বইমেলা শেষ আজ: কবিতা-ছড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণবন্ত ১৯ দিন

বইমেলা শেষ আজ: কবিতা-ছড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণবন্ত ১৯ দিন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার :  চট্টগ্রামে সিটি কর্পোরেশনের আয়োজনে ৩১ মার্চ থেকে শুরু হওয়া ১৯ দিনব্যাপী স্...বিস্তারিত


চট্টগ্রামের চব্বিশের ক্যানভাস, আন্দোলনে এক প্রজন্মের জাগরণ ও আত্মত্যাগ, “দাবির স্ফুলিঙ্গ থেকে গণঅভ্যুত্থানের দাবানল:

চট্টগ্রামের চব্বিশের ক্যানভাস, আন্দোলনে এক প্রজন্মের জাগরণ ও আত্মত্যাগ, “দাবির স্ফুলিঙ্গ থেকে গণঅভ্যুত্থানের দাবানল:

আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার  ফেব্রুয়ারি মানেই বই-এর মৌ মৌ ঘ্রাণ, গল্প-কবিতার সমাহারে মেলার ক্যানভাস। নয়ত...বিস্তারিত


আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক নোবিপ্রবির ফাউন্টেনপেন

আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক নোবিপ্রবির ফাউন্টেনপেন

আমাদের বাংলা ডেস্ক : : সামিয়া হোসেন মুনিয়া : নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটক দিয়ে প্...বিস্তারিত


স্মার্টফোন: সম্পর্কে দূরত্ব সৃষ্টির নতুন অস্ত্র

স্মার্টফোন: সম্পর্কে দূরত্ব সৃষ্টির নতুন অস্ত্র

আমাদের বাংলা ডেস্ক : : লেখক: মাহাবুব রহমান দুর্জয় : এক ক্লিকেই ভাঙছে সম্পর্কের নীরব বন্ধন : একটা সময় ছিল, সন্ধ্যা নামলেই ...বিস্তারিত


শীতে রূপ-লাবণ্যে ভরে উঠে নোবিপ্রবি ক্যাম্পাস

শীতে রূপ-লাবণ্যে ভরে উঠে নোবিপ্রবি ক্যাম্পাস

আমাদের বাংলা ডেস্ক : : মেহেদী হাসান : ষড়ঋতুর দেশ বাংলাদেশ— এখানে প্রতিটি ঋতু আসে নিজস্ব রূপ, রস ও গন্ধ নিয়ে। ঠিক তেমনি নো...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর