বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সম্প্রতি বাহরাই‌ন সফ‌রে যেসব বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৭ পিএম, ২০২৫-১১-১১

সম্প্রতি বাহরাই‌ন সফ‌রে যেসব বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত ২১তম আইআইএসএস-মানামা সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অংশগ্রহণ করেছেন। মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর বাহরাইনে অনুষ্ঠিত ২১তম আইআইএসএস-মানামা সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে অংশগ্রহণ করেন। তিনি মানামা সংলাপে অংশগ্রহণের পাশাপাশি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানি, উপ স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আদিল বিন খালিফা আল-ফাদেল এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে দৃড় বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বাহরাইন সরকার কর্তৃক প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজের প্রশংসা করেন। ওই বৈঠকে বাহরাইন ও বাংলাদেশের মাঝে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নতুন করে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা উন্মোচনের বিষয় ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও মতবিনিময় হয়। উপদেষ্টা বাহরাইনের উপ স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলার প্রস্তাব করেছেন। যেখান থেকে শুধুমাত্র সে সব বাংলাদেশি নাগরিক বাহরাইন যেতে ইচ্ছুক তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। উপদেষ্টা বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে সফরের জন্য আমন্ত্রন জানান। বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রীরা উপদেষ্টাকে বাহরাইনে সফরের জন্য ধন্যবাদ জানান এবং তার প্রস্তাবিত বিভিন্ন দিকগুলো গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বাস দেন। এ ছাড়া, বাহরাইনের সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে আলোচনাপূর্বক সমাধানের কথা উল্লেখ করেন। পররাষ্ট্র উপদেষ্টা সাইড লাইনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠকে করেন। বৈঠকে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন এবং উভয় দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় কাতার বাংলাদেশের পাশে থেকে সার্বিক সহযোগিতা দেবেন বলে আশা ব্যক্ত করেন। উভয় বৈঠকে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর