শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৫২ পিএম, ২০২৫-১১-১১
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশন হতে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৌনে তিন কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল মালিক বিহীন অবস্থায় জব্দ করেছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে অবৈধ মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। কুমিল্লা জেলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়। টাস্কফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাউল, ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। কুমিল্লা জেলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান জানান, জব্দ-কৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। চোরাচালান বন্ধে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited